এজে লাভলু, বড়লেখা
আপডেট: ১৭:৪৮, ২৫ ফেব্রুয়ারি ২০২২
বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের
কর্মচারীর উপর হামলা : জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহায়ক প্রণব চন্দ্র দাসের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের সামনে হাসপাতালের চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
মানববন্ধনে বক্তব্য দেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শুভ্রাংশু শেখর দে ও ডা. শারমিন আক্তার, সিনিয়র স্টাফ নার্স প্রতিভা রানী দে, এমটিইপিআই শৈলেশ চন্দ্র নাথ, স্বাস্থ্য সহকারী মাসুক আহমেদ ও গীতা রানী দাস, সিএইচসিপি বিনিত দাস প্রমুখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আরও পড়ুন- ক্ষত-বিক্ষত লাশটি পড়েছিলো রেললাইনে, ৯৯৯ থেকে খবর পেয়ে উদ্ধার
প্রত্যক্ষদর্শী ও আহত হাসপাতাল কর্মচারীর অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে হাসপাতালের তৃতীয় তলায় ১২ বছর থেকে ১৭ বছর বয়সীদের করোনার প্রথম ডোজের টিকা প্রদান কার্যক্রম চলছিল। দুপুরের দিকে উপজেলার নিজবাহাদুরপুর ইউপির উত্তর চান্দগ্রামের খায়রুল ইসলামের ছেলে মাশরাফি আলম মাহী ফাইজারের দ্বিতীয় ডোজ টিকা নিতে লাইন ছাড়াই বুথে প্রবেশ করে অপেক্ষমানদের পেছনে ফেলে তাকে টিকা দিতে জোরজবরদস্তি শুরু করে।

এ সময় অফিস সহায়ক প্রণব চন্দ্র দাস তাকে লাইনে যেতে অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে সে অফিস সহায়ক প্রণব চন্দ্র দাস, টিকা কার্যক্রমে নিয়োজিত সিস্টার ও ব্রাদারদের অকথ্য ভাষায় গালাগালি করে হাসপাতালের নিচে চলে যায়। প্রায় আধঘণ্টা পর প্রণব চন্দ্র দাস হাসপাতালের নিচে গেলে মাশরাফি আলম মাহী প্রণবকে ডেকে নিয়ে আরো ৭-৮ যুবক মিলে বেধড়ক মারধর করে। এ সময় প্রত্যক্ষদর্শীরা প্রণব দাসকে তাদের কবল থেকে উদ্ধার করেন।
আরও পড়ুন- আত্মসমর্পণ না করে মৃত্যুকে বেছে নিলেন ১৩ ইউক্রেনীয় সেনা
এ ঘটনায় আহত প্রণব চন্দ্র দাস অভিযুক্ত মাশরাফি আলম মাহীকে প্রধান ও ৭-৮ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছেন। আহত প্রণব হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ শুক্রবার বিকেলে বলেন, হাসপাতাল কর্মচারী প্রণব চন্দ্র দাসকে মারধরের ঘটনায় তিনি বাদি হয়ে থানায় মামলা করেছেন। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আইনিউজ/এজে লাভলু/এসডিপি
আইনিউজ ভিডিও
ভাইরাল অজগর সাপটি ছেড়ে দেওয়া হয়েছে লাউয়াছড়া বনে
১৫ হাজার টাকার মধ্যে বাজারের সেরা ৫ ফোন
মাথায় ৭৩৫টি ডিম নিয়ে বিশ্বরেকর্ড
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























