কমলগঞ্জ প্রতিনিধি
আপডেট: ১৬:৪৭, ২৬ ফেব্রুয়ারি ২০২২
কমলগঞ্জ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি জগৎজ্যোতি, সম্পাদক রাজু
জগৎজ্যোতি পাল ও রাজু দত্ত
কমলগঞ্জ সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) পশ্চিম কুমড়াকাপন সার্বজনীন দুর্গামন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রত্যুষ সিংহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নব-নির্বাচিত সভাপতি শ্যামল চন্দ্র দাশ। প্রধান বক্তা ছিলেন উপজেলা পুজা উদযাপন পরিষদের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব, যুগ্ম সম্পাদক সীতারাম বীন, উপজেলা আওয়ামীলীগের সদস্য করুনা শর্ম্মা, সাবেক ইউপি সদস্য রুপেন্দ্র কুমার সিংহ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রত্যুষ ধর, সাবেক দপ্তর সম্পাদক অরুন পাল, সাবেক কোষাধ্যক্ষ সজল শীল।
আরও পড়ুন- গণটিকা কার্যক্রম চলবে আরো দুদিন

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নৃপেন্দ্র চন্দ্র দাস, জগৎজ্যোতি পাল, নিতাই চন্দ্র পাল, শিবানন্দ সিংহ, প্রতাপ কর, রাজু দত্ত, সমর চন্দ্র পাল প্রমুখ।
সম্মেলনের ২য় পর্বে কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে সর্বস্মতিক্রমে জগৎজ্যোতি পালকে সভাপতি ও রাজু দত্তকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
আরও পড়ুন- ইউক্রেনে অস্ত্র পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্র-ব্রিটেনসহ ২৮ দেশের
অন্যান্য সদস্যরা হলেন- সহ সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস, নীহার রঞ্জন দাস, নিতাই চন্দ্র পাল, প্রতাপ কর, যুগ্ম সম্পাদক শিবানন্দ সিংহ, সুবল চন্দ্র কর, সাংগঠনিক সম্পাদক গৌতম পাল। অন্যান্য পদ আগামী ১৫ দিনের মধ্যে পূরণ করে পূর্ণাঙ্গ অনুমোদন প্রদান করা হবে।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
ঐতিহ্যবাহি আদিবাসি সাঁওতাল নৃত্য
মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে হবে মেডিকেল কলেজ : মন্ত্রী
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























