Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬,   চৈত্র ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২৩:২১, ১ মার্চ ২০২২
আপডেট: ১৬:০৩, ২ মার্চ ২০২২

মাটির ব্যাংকে চিকিৎসা করার মতো টাকা জমা হয়নি খলিল মিয়ার (ভিডিও)

রিকশাচালক খলিল মিয়া

রিকশাচালক খলিল মিয়া

গৃহহীন রিকশাচালক খলিল মিয়া, ৬৫ বছরের জীবন। থাকতেন এ বাড়ির উঠান, তো ওবাড়ির বারান্দায়। থেকেছেন ৪০০-৫০০ টাকা ভাড়া দিয়ে ভাঙ্গা ঘরে। 

খলিল মিয়া বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগরের বাসিন্দা। 

সেখানে আশ্রয়ণ প্রকল্পে পেয়েছেন সরকারি ঘর। এখন আর তাঁকে মাস শেষে ঘর ভাড়ার জন্য চিন্তা করতে হয়না। ভাড়ার টাকা জমান মাটির ব্যাংকে। হয়তো সুখের মুখ দেখতে শুরু করেছিলেন।

তবে ঘর ভাড়া নয় এখন তাঁকে ঘিরে ধরেছে বেঁচে থাকা, না থাকার চিন্তা। 

আরও পড়ুন- এবারের এসএসসি পরীক্ষায় নম্বর বিভাজন যেভাবে

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত খলিল মিয়া। গলা দিয়ে আর ভাত ঢুকেনা। সিলেটের চিকিৎসকেরা জানিয়েছেন জরুরি অপারেশন দরকার। কিন্তু অপারেশন করার মতো সে টাকা তো আর মাটির ব্যাংকে জমা হয়নি। হয়তো দুই-আড়াই হাজার টাকা জমা হয়েছে। কিংবা আরো কম। চিকিৎসার জন্য প্রয়োজন কমপক্ষে অর্ধলক্ষাধিক টাকা। টাকার ভয়ে চিকিৎসকের কাছে আর সিলেটমুখি হননা খলিল মিয়া। 

খলিল মিয়া বলেন, চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে জানিয়েছেন তিনি গলায় ক্যান্সার আক্রান্ত। কিছু গিললেই গলা থেকে বুক পর্যন্ত জ্বলে। শুধু বনরুটি খেতে পারছেন। সেটাও বন্ধ হয়ে কিনা, সে চিন্তাও খলিল মিয়ার।

আরও পড়ুন- পরিবেশ দূষণের দায়ে সাত ট্যানারীর গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

এখন তিনি সরকার এবং ধনাঢ্য মানুষের দয়ার দিকে চেয়ে আছেন। কেউ অপারেশনের জন্য আর্থিক সাহায্য করবেন, সে আশায় পথ চেয়ে আছেন। অসহায় সন্তানদের জন্য হলেও আরো কিছুদিন মাটির ব্যাংকে টাকা জমাতে চান খলিল মিয়া। নতুবা  বিনা চিকিৎসায়ই যে মৃত্যু। 

খলিল মিয়ার মুখেই শুনি বর্ণনা। 

ভিডিও

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়