Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৬ ১৪৩২

মো. ফাহাদ আহমদ

প্রকাশিত: ১৬:০৭, ৭ মার্চ ২০২২

সোনার বাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান

মৌলভীবাজার সদর উপজেলার সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ে সামাজিক সংগঠন সোনার বাংলা আদর্শ ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হয়েছে।

রবিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ঐ সেবা প্রদান করা হয়। এতে মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসাসেবার কাজে সহায়তা করেছেন। 

সোনার বাংলা আদর্শ ক্লাবের সভাপতি রিপন মিয়ার সভাপতিত্বে ও ক্লাবের সহ-সভাপতি জায়েদ আহমদ এর পরিচালনায় শুরুতে চিকিৎসা কার্যক্রমের শুভ উদ্ভোধন করেন সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দে। 

আরও পড়ুন- শেরপুরে সর্বস্ব হারানোর আশঙ্কায় মানববন্ধন

এসময় উপস্থিত ছিলেন- মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের ম্যানেজার মাহমুদুল হক, চিকিৎসক নূরুল হক, ফার্মাসিস্ট ইদ্রিস আলী, এ.ও.এস নাহিদ, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক হাফেজ তাজুল ইসলাম, শিক্ষক জয়নাল মিয়া সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। 

উল্লেখ্য, বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের ঐ দিনে প্রায় ২ শতাধিক সেবাগ্রহীতাদের সেবা প্রদান করা হয়েছে। 

আইনিউজ/মো. ফাহাদ আহমদ/এসডিপি

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়