নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:১৫, ৯ মার্চ ২০২২
মৌলভীবাজারে শুক্রবার সন্ধ্যা থেকে ১২ ঘণ্টা থাকবে না গ্যাস
পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য মৌলভীবাজারে আগামী শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যা থেকে শনিবার ভোর ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
মঙ্গলবার (৮ মার্চ) জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এক নোটিশে এ তথ্য জানিয়েছে।
নোটিশে বলা হয়েছে,
প্রিয় মহোদয়,
উপযুক্ত বিষয়ে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে ‘Modification of Shahjibazar TBS inlet line from Habiganj gas field and other ancillary works’ শীর্ষক কাজটি সম্পাদনের লক্ষ্যে অনুমোদন মোতাবেক আঞ্চলিক বিতরণ কার্যালয় মৌলভীবাজারের আওতাধীন এলাকায় আগামী ১১ মার্চ ২০২২ তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকা হতে পরদিন ১২ মার্চ ২০২২ তারিখ রোজ শনিবার সকাল ৬ ঘটিকা পর্যন্ত গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। কারিগরি কারণে গ্যাস বন্ধের সময়সূচি হ্রাস-বৃদ্ধি ঘটতে পারে।
সাময়িক সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখার জন্য জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
নিরবিচ্ছিন্ন ও গ্যাস সরবরাহে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য।

আইনিউজ/এসডিপি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























