মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:১০, ৯ মার্চ ২০২২
আবুল কালাম জিলার নামাজে জানাযা প্রেসক্লাবে বেলা ৩ টায়
আবুল কালাম জিলা
মৌলভীবাজারের বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক অ্যাডভোকেট আবুল কালাম জিলার নামাজে জানাযা আজ বুধবার (৯ মার্চ) বেলা ৩টায় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।
অ্যাডভোকেট আবুল কালাম জিলা আজ বুধবার ( ৯ মার্চ ) সকাল ৬ টায় সিলেট মাউন্ট অ্যাডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।
অ্যাডভোকেট আবুল কালাম জিলা দীর্ঘদিন ধরে কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
অ্যাডভোকেট আবুল কালাম জিলা একাধারে সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
তিনি কর্মজীবনে অতিরিক্ত সরকারী কৌশুলী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক খবরের সাবেক জেলা প্রতিনিধি এবং মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য ছিলেন। এছাড়া মৌলভীবাজার প্রেসক্লাবের আজীবন সদস্যও ছিলেন্।
মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত জানান, আজ বেলা আড়াইটায় প্রেসক্লাব প্রাঙ্গণে অ্যাডভোকেট আবুল কালাম জিলার মরদেহ রাখা হবে। সেখানে তাঁকে সম্মান জানাবেন সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ। পরে বেলা ৩ টায় প্রেসক্লাবে প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
বিকেল ৪টায় নিজ বাড়ি কদমহাটা গ্রামে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























