ঢাকা, শুক্রবার   ০৮ মে ২০২৬,   বৈশাখ ২৫ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:২২, ৯ মার্চ ২০২২
আপডেট: ২২:২৭, ৯ মার্চ ২০২২

কমলগঞ্জে নিখোঁজের ২ ঘণ্টা পর ১ম শ্রেণির ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে নিখোঁজের ২ ঘণ্টা পর গর্ত থেকে প্রথম শ্রেণির ছাত্রীর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

কেছুলুটি গ্রাম থেকে বুধবার (৯ মার্চ) বিকলে ৫ টায় নিখোঁজ হলে সন্ধ্যা ৭টায় তার লাশ পাওয়া যায়। নিহত ফাতেমা জান্নাত মৌ (৬) কেছুলুটি গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ও কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

নিহত স্কুল ছাত্রী ফাতেমা জান্নাতের বাবা ফরিদ মিয়া বলেন, তার মেয়ে ফাতেমা জান্নাতকে বুধবার আছরের নামাজের পর বিকেল ৫টা থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখোঁজির পর সন্ধ্যা ৭টায় তাদের বসত ঘরের পিছনের একটি ছোট মাটির গর্তে তার গলাকাটা, পেটের ভুড়ি বের হওয়া ও ক্ষত বিক্ষত অবস্থায় লাশ পাওয়া যায়।

 ঘটনাটি শমশেরনগর পুলিশ ফাঁড়িকে অবহিত করলে রাত সাড়ে ৭টায় পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল তৈরী করে লাশ উদ্ধার করেন। ফরিদ মিয়া আরও বলেন, তাঁর অবুঝ শিশুকে কে বা কারা হত্যা করেছে। এ ঘটনায় তিনি কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করবেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীটির গলায় ও পেটে কাটার দাগ রয়েছে। ছোরা দিয়ে তার পেটের ভুড়িও বের করা হয়েছে। তার দেহের বিভিন্ন অংশে ছোরা দিয়ে কুপানোরও দাগ রয়েছে। ঠিক কি কারণে ও কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করলে বেরিয়ে আসবে বলে তিনি জানান।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/ এসডিপি 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ