বড়লেখা প্রতিনিধি
আপডেট: ২৩:১০, ৯ মার্চ ২০২২
ভূমি অফিসের কর্মকর্তার উপর হামলার অভিযোগে গ্রেফতার ১
ভূমি অফিসের কর্মকর্তা মো. মতিউর রহমান (বায়ে), আসামি পরাগ আহমদ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. মতিউর রহমানের (৪৬) উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (০৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মতিউর রহমান বাদী হয়ে হামলাকারী পরাগ আহমদের নাম উল্লেখও আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেছেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আসামি পরাগ আহমদকে (৩২) গ্রেফতার করেছে।
বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পরাগ পৌরসভার পানিদার এলাকার আকদ্দছ আলীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন জলমহাল ইজারা সংক্রান্ত বিষয় ও জালিয়ার খাল বিল নিয়ে তদন্তের বিষয়ে আসামি পরাগ আহমদ হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. মতিউর রহমানকে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করছিলেন। এরই জের ধরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলা পরিষদের সামনে ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. মতিউর রহমানকে পেয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালান পরাগ। এতে মতিউর আহত হন। পরে স্থানীয়রা তাকে হামলাকারী পরাগ আহমদের কবল থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায় রাতেই তিনি বাদী হয়ে বড়লেখা থানায় পরাগ আহমদের নামোল্লেখ ও আরও ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ আসামি পরাগ আহমদকে গ্রেফতার করে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বুধবার বিকেলে বলেন, হাকালুকি ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা মো. মতিউর রহমানের উপর হামলার ঘটনায় তিনি বাদি হয়ে থানায় মামলা করেছেন। মামলার পর পুলিশ আসামি পরাগ আহমদকে গ্রেপ্তার করেছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আইনিউজ/এজে লাভলু/এসডিপি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























