বিষ্ণু দেব, মৌলভীবাজার
মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা ১৪ মার্চ
আগামী সোমবার (১৪ মার্চ) মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হবে। সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সভা শুরু হবে সকাল ১০ টায়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
জেলা আওয়ামী লীগ সভাপতি সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন। অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান। বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সায়েম খান। বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মুশফিকুর রহমান। বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহুরা আলাউদ্দিন।
সভা পরিচালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।
জেলা আওয়ামী লীগ সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিনিধি সভা উপলক্ষে এরইমধ্যে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্যান্ডেল তৈরির কাজ শেষ পর্যায়ে। সভা সফল করতে জেলা আওয়ামী লীগ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে। দফায় দফায় প্রস্তুতি সভায় বসছেন নেতৃবৃন্দ।
আইনিউজ/বিষ্ণু দেব/এসডি
আইনিউজ ভিডিও
ছেলের খোঁজে পায়ে হেঁটে নেপালে যান মা, ফিরেন ২৩ বছর পর
৮০ বছর বয়সে বৃদ্ধা নূরজাহান বেগমের মানবেতর জীবন
বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে হঠাৎ দেয়াল চাপায় হারিয়ে গেল ছেলেটি
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























