ঢাকা, মঙ্গলবার   ১৪ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১ ১৪৩৩

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৮, ১২ মার্চ ২০২২

কমলগঞ্জে অবৈধভাবে ভোজ্য তেল মজুদের দায়ে জরিমানা

অবৈধভাবে ভোজ্যতেল মজুদের দায়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শনিবার দুপুর ২টায় উপজেলার ভানুগাছ বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক।

অভিযানকালে ভানুগাছ বাজারের একটি দোকানের গোডাউনে অবৈধভাবে ৩ হাজার লিটার ভোজ্যতেল মজুদের দায়ে সুসনঞ্জিত নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতা আশেকুল হক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, যারা ভোজ্যতেলের সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি/আইনিউজ 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়