Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ০৯ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৫ ১৪৩২

এজে লাভলু, বড়লেখা

প্রকাশিত: ২৩:২৬, ১২ মার্চ ২০২২

বড়লেখায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় ব্যাডমিন্টন এসোসিয়েশনের আয়োজনে মেয়র কাপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন  হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) রাতে পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের ফাইনাল খেলায় বড়বাড়ি মহুবন্দ বড়লেখা ৩-১ সেটে রায়হান-মাহমুদ একাডেমি বিয়ানীবাজারকে হারিয়ে জয়লাভ করেছে।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলীর সভাপতিত্বে ও ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি রেহান পারভেজ রিপন ও সাধারণ সম্পাদক রাসেল আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, টুর্নামেন্টের পৃষ্টপোষক পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ, কুলাউড়া পৌরসভার মেয়র সিপার উদ্দিন, বড়লেখা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক আব্দুল আহাদ প্রমুখ।

পরে অতিথিরা চ্যাম্পিয়ন দলের হাতে মোটরসাইকেল ও রানার্সআপ দলের হাতে ফ্রিজ তুলে দেন।

আইনিউজ/এজে লাভলু/এসডিপি 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়