বিশ্বজ্যোতি চৌধুরী
আপডেট: ২৩:৪৫, ১৩ মার্চ ২০২২
গ্রাসরুটস ষষ্ঠ জাতীয় সম্মেলন : কাল থেকে শুরু চারু-কারুশিল্প প্রদর্শনী
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি’র (গ্রাসরুটস) ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৭ ও ২৮ মার্চ শ্রীমঙ্গল জেলা পরিষদ মিলনায়তনে দু’দিনের এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার কয়েকটি সংগঠনের প্রতিনিধিরা যোগ দিচ্ছেন। ২৭ মার্চ সম্মেলনের উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম.এ. মান্নান।
নারী পুরুষের সমান অধিকার, কর্মক্ষেত্রে অগ্রগতি, সামাজিক বৈষম্য নিরসনের বিষয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবারের সম্মেলনে।
সম্মেলন উপলক্ষ্যে সারা দেশ থেকে নারী উদ্যোক্তারা ইতোমধ্যেই জড়ো হয়েছেন শ্রীমঙ্গলে। নারী উদ্যোক্তারা জেলা পরিষদ অডিটোরিয়ামের প্রাঙ্গণ তাঁদের তৈরি বিভিন্ন কারু ও চারু শিল্পজাত দ্রব্য দিয়ে সাজিয়েছেন বিক্রয় ও প্রদর্শনী স্টল; যা শুরু হচ্ছে কাল ১৪ মার্চ থেকে।
রোববার (১৩ মার্চ) রাতে শ্রীমঙ্গলে একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।
আরও পড়ুন- ব্রিটিশ কাউন্সিল অ্যাওয়ার্ড পেল দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল
সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনটি তাদের এবারের জাতীয় সম্মেলনের মঞ্চের নাম দিয়েছেন ‘মাসুমা-ভাষা মঞ্চ’। মাসুমা দক্ষিণ বঙ্গের আর ভাষা সুনামগঞ্জের মেয়ে। তাদের এই দুই সহকর্মীকে করোনা অতিমারী কেড়ে নিয়েছে। সম্মেলনে দেশের ৬২টি জেলা থেকে শতাধিক নির্বাচিত কাউন্সিলরা অংশ নেবেন। এছাড়াও ভারতের আইটি প্রতিষ্ঠান টেকনো ওয়ার এর সহযোগিতায় প্রায় ১৮ হাজার সদস্য ভার্চ্যুয়ালী এই সম্মেলনে যোগ দিচ্ছেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৯৯৮ সালে সিলেটের জামতলা এলাকায় মাত্র সাতজন সদস্য নিয়ে এই সংগঠনটি যাত্রা শুরু করে। আজ দেশের ৬২টি জেলায় এর কার্যক্রম রয়েছে। সংগঠনের সদস্য সংখ্যা এখন ১৮ হাজারেরও বেশি।
সম্মেলনে দেশের ৬৪ জেলা থেকে ৬৪ জন প্রান্তিক নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হবে। ২৮ মার্চ সম্মেলনের সমাপনীদিনে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লোকসংগীত শিল্পীরা অংশ নিবেন। সংগঠনের প্রধান নির্বাহী কর্মকর্তা আরোও বলেন, আগামী ২৭ মার্চ সম্মেলন উদ্বোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান এমপি, বিশেষ অতিথি থাকবেন সাংসদ সৈয়দা জোহরা ও এ্যাডভোকেট শামিমা আক্তার খানম শাহারিয়ার, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।
আরও পড়ুন- সিএমএইচে ভর্তি পররাষ্ট্রমন্ত্রী
এতে উপস্থিত থাকবেন ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় সম্পাদক দিস্পীতা ধর, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, জওহরলাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষ, দক্ষিণ এশিয়া গ্রাসরুটস ডেভেলপমেন্ট ফোরামের সাধারণ সম্পাদক ইয়াকুব মোহাম্মদ (ভারত) গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান নেওয়াজ এরিন (পাকিস্তান) সাউথ এশিয়ান গ্রাসরুটস ডেভেলপমেন্ট ফোরাম, নেপালের আহ্বায়ক কৃষ্ণ গহরাজ, শ্রীলঙ্কার আহ্বায়ক ডন সামন্ত, হকার্স ফেডারেশনের নেতা আবুল হোসাইন, কৃষক নেতা মোস্তফা আলমগীর রতন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক দীপক শীল।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আইন বিষয়ক সম্পাদক পারভীন আক্তার, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি শ্যামলী সূত্রধর, তৃণমূল বিউটি পার্লার এসোসিয়েশন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মিতালী রানী দাশ ও সিলেট শাখার সাংগঠনিক সম্পাদক রীনা রানী সরকার, ষষ্ঠ জাতীয় সম্মেলন পরিচালনা কমিটির সভাপতি তাপস ঘোষ ও সাধারণ সম্পাদক মৌ দেব প্রমুখ।
আইনিউজ/ বিশ্বজ্যোতি চৌধুরী/এসডিপি
আইনিউজ ভিডিও
মানসিক চাপ কমাবেন যেভাবে
বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা
খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























