Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ২৭ মার্চ ২০২৬,   চৈত্র ১৩ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ২১:৪৪, ১৩ মার্চ ২০২২

ব্রিটিশ কাউন্সিল অ্যাওয়ার্ড পেল দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল

রোকসানা আক্তার

রোকসানা আক্তার

ব্রিটিশ কাউন্সিল কর্তৃক পরিচালিত ‘ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল ফুল অ্যাওয়ার্ড’ পেয়েছে মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল।

এই কাজে ব্রিটিশ কাউন্সিল এর ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেটর হিসেবে কাজ করেছেন এই বিদ্যালয়ের জীববিজ্ঞানের শিক্ষক রোকসানা আক্তার। তিনি ২০০৭ সালে জীববিজ্ঞানের শিক্ষক হিসেবে যোগদান করেন।

এই অ্যাওয়ার্ড পাওয়ায় প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কো-অর্ডিনেটর তিনজনকেই সার্টিফিকেট প্রদান করবেন ‘ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড’ কর্তৃপক্ষ।

জানা গেছে, কো-অর্ডিনেটর রোকসানা আক্তার ও দি ফ্লাওয়ার্স কে জি এন্ড হাইস্কুল উভয়েই ‘ব্রিটিশ কাউন্সিল ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড পাবেন’।

এ সম্পর্কে জানতে চাইলে রোকসানা আক্তার বলেন, ‘এই অ্যাওয়ার্ড আমার পেশাগত জীবনের অনেক বড় অর্জন বলে আমি মনে করি। আমার কর্মস্থল প্রিয় বিদ্যালয়কে আন্তর্জাতিক প্লাটফর্মে পরিচিত করতে পেরেছি বলে বেশি আনন্দিত।’ 

তিনি বলেন, ‘করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের জন্য এবং নিজের প্রতিষ্ঠানের সুনামের জন্য যেখানে সুযোগ পেয়েছি, কাজ করার চেষ্টা করেছি। আরও অনেক কাজ করার ইচ্ছা আছে বিদ্যালয়ের জন্য।’ 

তিনি আরও বলেন, ‘সকলের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণায়  ‘ইন্টারন্যাশনাল স্কুল অ্যাওয়ার্ড’ পেলাম।

উল্লেখ্য, রোকসানা আক্তার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক মনোনীত হয়ে বিজ্ঞান শিক্ষক হিসেবে ২০১৯ সালে নিউজিল্যান্ডে প্রশিক্ষণের সুযোগ পেয়েছিলেন। 

তিনি মৌলভীবাজার জেলার আইসিটি ফর এডুকেশন ডিস্ট্রিক্ট এম্বাসেডর। 

নিয়মিত কাজ করছেন শিক্ষক বাতায়নে। মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রায় দুই শতাধিক ডিজিটাল ভিডিও কন্টেন্ট তৈরি করেছেন।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও 

মানসিক চাপ কমাবেন যেভাবে

বয়স পঞ্চাশের আগেই বাড়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনা

খালি পেটে ঘুমালে যেসব ক্ষতি হয়

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়