ঢাকা, রোববার   ১০ মে ২০২৬,   বৈশাখ ২৭ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৩:২৭, ১৪ মার্চ ২০২২
আপডেট: ১৯:২৯, ১৪ মার্চ ২০২২

মৌলভীবাজারে আওয়ামী লীগের ৮০ ভাগ কমিটি মেয়াদোত্তীর্ণ, শীঘ্রই গঠন প্রক্রিয়া

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিছবাহুর রহমান। ছবি- আইনিউজ

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিছবাহুর রহমান। ছবি- আইনিউজ

মৌলভীবাজারে বাংলাদেশ আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা শাখার প্রতিনিধি সভা শুরু হয়েছে। 

সোমবার (১৪ মার্চ) সকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিনিধি সভায় সভাপতিত্ব করছেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ এমপি।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমানের সঞ্চালনায় জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন শাখার  ১ হাজার ৭০০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছেন বলে দলীয় সূত্রে জানা যায়। 

প্রতিনিধি সভায় জেলা সাধারণ সম্পাদক মো. মিছবাহুর রহমান জানান, দলের উপজেলা ও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে শতকরা ৮০ ভাগ কমিটির মেয়াদ উত্তীর্ণ অবস্থায় রয়েছে। দ্রুত নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে। 

প্রতিনিধি সভায় তৃণমূল নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য প্রদান করেছেন কুলউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, বড়লেখা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আজাদুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেবুল, রাজনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মিলন বখত, মৌলভীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুক আহমদ, আদমপুর ইউপি শাখার সভাপতি আজির বকস, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় বুনার্জি, চাঁদনীঘাট ইউপি শাখার সভাপতি সৈয়দ মুশাহিদ আলী, রাজনগর ইউপি চেয়ারম্যান ফরজান আলী প্রমুখ।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা

প্রতিনিধিরা সভায়  দলের বিভিন্ন পর্যায়ের দুর্বলতা ও উন্নয়নের ভূয়সী প্রশংসা করে বলেন দলের ব্যাপক উন্নয়ন হওয়া সত্ত্বেও বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির চেয়ারম্যানরা। তারা এর জন্য দলের আভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেছেন। 

প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

জেলা আওয়ামী লীগ সভাপতি সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনে সংসদ সদস্য মো. শাহাব উদ্দিন, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য সায়েম খান, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য মুশফিকুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন, মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন।

সভা পরিচালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান।

অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি দেখতে ক্লিক করুন

আইনিউজ/এসডি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ