এস আলম সুমন, কুলাউড়া
পিকআপভ্যানে ওঠতে গিয়ে চাপা পড়ে মারা গেলো শিশুটি
চলতি পিকআপভ্যানে দৌঁড়ে ওঠতে গিয়ে হাত ফসকে গাড়ির নিচে চাপা পড়ে আহাদুর রহমান আহাদ (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া পৌর এলাকার দত্তরমুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহাদ ওই এলাকার বাসিন্দা ইছবর আলীর ছোট ছেলে।
আহাদের বড় ভাই ফাহিম আহমদ আই নিউজকে জানান, সোমবার সকালে বাড়ির পাশে শিশু আহাদ একটি চলতি পিকআপভ্যানের পিছনে ওঠতে যায়। এ সময় পিকআপভ্যান চালক গাড়িটি ঘুরানোর জন্য পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে হাত ফসকে আহাদ গাড়ির নিচে চাপা পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় আই নিউজকে বলেন, দুর্ঘটনায় মারা যাওয়া শিশুর অভিভাবকদের কোনো অভিযোগ নেই। যথাযথ প্রক্রিয়ায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আইনিউজ/এস আলম সুমন/এসডিপি
আইনিউজ ভিডিও
মৌলভীবাজারের সৈয়দ মোয়াজ্জেম আলী ভারত সরকারের পদ্মভূষণ পদকে ভূষিত
বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মহসিন আলী
ঘুরে আসুন মৌলভীবাজারের পাথারিয়া পাহাড়
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























