Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

পলি রানী দেবনাথ, মৌলভীবাজার

প্রকাশিত: ১৫:১০, ৫ জুন ২০২২
আপডেট: ১৮:৪৪, ৫ জুন ২০২২

মৌলভীবাজারে বিশ্ব পরিবেশ দিবস পালিত

পরিবেশ দিবস  উপলক্ষে মৌলভীবাজারে র‍্যালী।

পরিবেশ দিবস উপলক্ষে মৌলভীবাজারে র‍্যালী।

আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। নানা আয়োজনের মধ্যে দিয়ে সারাদেশের ন্যায় মৌলভীবাজারেও দিবসটি পালন করা হয়।

দিবসটির এবারের প্রতিপাদ্য “একটাই পৃথিবী, প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন”। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আজ রোববার (৫ জুন) বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর জনমিলন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে র‌্যালী পরবর্তী আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

এ সময় তিনি বলেন, আমাদের দেশে যে পরিমাণ বনভূমি থাকার কথা সে পরিমাণ বনভূমি নেই। অতএব আমাদেরকে আরো সচেতন হতে হবে। তাছাড়া অনেকে লাউয়াছড়া কিংবা হাওড়ে গেলে যেখানে সেখানে চিপস, চানাচুরের প্যাকেট ফেলে আসে। যেটা পরিবেশের জন্য খুব ক্ষতিকর। তার জন্য মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। পরিবেশ আমাদের, সেটা রক্ষা করাও আমাদের দায়িত্ব।

আরও পড়ুন-আগুন লাগলে যা করবেন, যা করবেন না

জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কাজী লুৎফুল বারী, অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, জেলা পরিষদের প্রশাসক মিছবাহুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কামাল হোসেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. বদরুল হুদা। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী, অভিভাবক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাকিবৃন্দ। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস-২০২২ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতার বিজয়ীদের হাতে পুরষ্কার ও গাছের চারা তুলে দেন অতিথিরা।

আইনিউজ/এসিটি

 

আইনিউজ ইউটিউব চ্যানেলে দেখুন আকর্ষণীয় সব ভিডিও

নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?

ঐতিহ্যবাহী আলী আমজাদ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা 

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ

 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়