Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১০ এপ্রিল ২০২৬,   চৈত্র ২৭ ১৪৩২

প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ

প্রকাশিত: ২৩:৩৪, ৭ জুন ২০২২
আপডেট: ২৩:৩৯, ৭ জুন ২০২২

কমলগঞ্জে সাইকেল, শিক্ষাবৃত্তি ও জাকাতের অর্থ বিতরণ

মৌলভীবাজারের কমলগঞ্জে সমতলের নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সাইকেল, শিক্ষাবৃত্তি ও অসহায়দের মাঝে জাকাতের টাকা বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (৭ জুন) কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেল, শিক্ষা বৃত্তির চেক ও জাকাতের টাকার বিতরণ করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

জানা গেছে, কমলগঞ্জের সমতলের নৃ-গোষ্ঠীর ৭০ জন শিক্ষার্থীর মাঝে একটি করে সাইকেল বিতরণ করা হয়। একই সাথে প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীর মাঝে ২৪০০ টাকা করে, উচ্চ মাধ্যমিকের ৩০ জন শিক্ষার্থীর মাঝে ৯ হাজার ৬০০ টাকা করে ও মাধ্যমিকের ৭০ জন শিক্ষার্থীর মাঝে ৬০০০ হাজার টাকা করে বৃত্তির টাকার চেক বিতরণ করা হয়।

এছাড়াও ৬ জন দরিদ্র অসহায়ের মাঝে ৩৫০০ টাকা করে জাকাতের টাকা বিতরণ করা হয়।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি 

লাউয়াছড়ায় ঘণ্টায় ২০ কিলোমিটার গতিসীমা

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়