প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ
কমলগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা
মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ জুন) বিকাল সাড়ে ৩টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাম ভজন কৈরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন, সহকারি কমিশনার (ভ‚মি) সুমাইয়া আক্তার, কমলগঞ্জ পৌসভার মেয়র জুয়েল আহমেদ ও উপজেলা প্রকল্প কর্মকর্তা আসাদুজ্জাান।
এছাড়াও উপজেলা বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক মীর নাহিদ আহসান সম্প্রতি চট্রগ্রামের সীতাকুণ্ডে ঘটে যাওয়া বড় বিষ্ফোরণ ও সোমবার সিলেটের
জৈন্তাপুরে ভূমি ধ্বসে ৪ জনের প্রাণ হানির কথা উল্লেখ করে বলেন, দুর্ঘটনা ঘটার আগেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি কমলগঞ্জের পাহাড়-টিলা ঘেষা কয়েকটি বসতি এলাকা পরিদর্শন করে বসবাসকারীদের এ বর্ষায় নিরাপদ স্থানে বসবাস করতে পরামর্শ দিয়েছেন। একই সাথে নদ-নদীর পানির বৃদ্ধি ও ভূমি ধ্বসের দিকে সার্বক্ষণিক নজর রাখতে সকল চেয়ারম্যানদের নির্দেশনা দিয়েছেন।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/এসডিপি
আইনিউজ ভিডিও
নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?
ঐতিহ্যবাহী আলী আমজাদ স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা
বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অন্ধ শিক্ষার্থীদের ক্ষিপ্রগতি দেখে সবাই মুগ্ধ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























