ঢাকা, বৃহস্পতিবার   ০৭ মে ২০২৬,   বৈশাখ ২৪ ১৪৩৩

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৯, ৯ জুন ২০২২
আপডেট: ১৫:৩৯, ৯ জুন ২০২২

রাজনগরে জনশুমারির প্রশিক্ষণ উদ্বোধন

রাজগরে জনশুমারি উদ্বোধনী অনুষ্ঠান।

রাজগরে জনশুমারি উদ্বোধনী অনুষ্ঠান।

মৌলভীবাজারের রাজনগরে প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর সুপারভাইজার ও গণনাকারীদের প্রশিক্ষনের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রাজনগর সদর, পাঁচগাঁও, মুন্সিবাজার, কামারচাক ও উত্তরভাগ ইউনিয়নের মাঠ পর্যায়ে নির্বাচিত সুপারভাইজার ও গণনাকারীদের জন্য ৪ দিনের এই প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।

এর আগে উপজেলার মনসুরনগর, টেংরা ও ফতেপুর ইউনিয়নে মঙ্গলবার প্রশিক্ষণ শেষ হয়েছে। রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ে সদর ইউনিয়নে প্রশিক্ষণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী।

জনশুমারি গৃহগণনার জোনাল অফিসার অভিজিৎ দত্ত মিঠুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান, আইটি সুপারভাইজার স্বাধীন দেব প্রমুখ।

আইনিউজ/এসিটি

আইনিউজ ইউটিউব চ্যানেলে ‍দেখুন আকর্ষণীয় সব ভিডিও

আলী আমজাদে রিইউনিয়ন

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ