প্রনীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ
কমলগঞ্জে বেড়েছে বখাটেদের উৎপাত, শিক্ষার্থীরা অতিষ্ট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানের আশপাশে বখাটেদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। এতে কর্মক্ষেত্রে যাতায়াতকারী মহিলা ও স্কুল-কলেজগামী ছাত্রীদের স্বাভাবিক যাতায়াতের মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
জানা গেছে, কমলগঞ্জ পৌর এলাকার সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়, মাধবপুর উচ্চ বিদ্যালয়, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়, এএটিএম উচ্চ বিদ্যালয়, আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজ, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়সহ বিভিন্ন স্কুল-কলেজের সামনে ইদানিং বখাটেদের উৎপাত চরম আকার ধারণ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আশপাশে দলবদ্ধভাবে অবস্থান নিচ্ছে উঠতি বয়সি বখাটেরা।
তারা পথে ঘাটে ছাত্রীসহ মহিলাদের উত্ত্যক্ত করে আপত্তিকর মন্তব্য করছে। এতে করে শিক্ষার্থীসহ মহিলা পথচারীরা বিব্রতবোধ করছেন। লোক লজ্জায় কেউই এর প্রতিবাদ বা আইনশৃংঙ্খলা বাহিনীর কাছে বিচার প্রার্থী হতে পারছে না। কোনো সচেতন মানুষ বখাটেদের প্রতিবাদ করে বা বাঁধা দিলে উল্টো প্রতিবাদকারীরা রোষানলে পড়তে হচ্ছে।
বখাটেরা অনেক রাজনৈতিক দলের সাথেও সম্পৃক্ত অথবা কোন প্রভাবশালীর ছেলে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আরও পড়ুন- কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু
সরেজমিন ঘুরে দেখা গেছে. কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন স্থানে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে সবগুলোর প্রধান ফটকের সামনে বা আশপাশে বখাটেদের দৌরাত্ম্য মারাত্মক লক্ষ্য করা গেছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিশেষ করে ছাত্রীদের চলাচলের পথে বিভিন্নভাবে সমস্যা সৃষ্টি করছে বখাটেরা। নিরাপত্তার কথা ভেবে ছাত্রী ও সংশ্লিষ্ট অভিভাবকগণ এসব বিষয়ে লিখিত অভিযোগ করতে সাহস পাচ্ছেন না। এতে করে বখাটেদের কাছে জিম্মি হয়ে আছেন ভুক্তভোগীরা।
অপরদিকে বিভিন্ন সময় উত্ত্যক্তকারী গ্রুপগুলো নিজেদের মধ্যে সংঘর্ষেও লিপ্ত হচ্ছে। কিন্তু বখাটেরা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় দাপটের সঙ্গে রাস্তায় হৈ-হুল্লোড় করে স্কুল-কলেজগামী ছাত্রী ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটায়। স্কুলের সামনে দোকানপাট, বাসস্টেশন, সিএনজি স্টেশনসহ বিভিন্ন পয়েন্টের সামনে বসে বখাটে ছেলেরা আড্ডা জমায়। এমনকি স্কুল-কলেজগামী ছাত্রীদের পিছু নিয়ে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। যার কারণে স্কুল-কলেজের ছাত্রীরা বিব্রতবোধ করছে।
নাম প্রকাশে কয়েকজন শিক্ষার্থী জানায়, বখাটেরা পিছু নিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। অনেক ভয় করে। তাদের ছবি ও ভিডিও তুলতে গেলে ছাত্রীদের মোবাইল কেড়ে নেওয়ারও হুমকি দেয় বখাটেরা।
আরও পড়ুন- মহানবীকে কটুক্তির প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ মিছিল
কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীর অভিভাবক মুঠোফোনে জানান, আমার মেয়ে চা বাগান এলাকা থেকে গিয়ে স্কুলে পড়াশোনা করে। কিন্তু দীর্ঘদিন ধরে ছুটির পর থানার পাশে নতুন ব্রিজের উপর মেয়েকে আটকিয়ে উত্যক্ত করে এবং মোবাইল নাম্বার চায়। এমনিতে দীর্ঘদিন ধরে করোনার কারণে স্কুল বন্ধ ছিলো, কিন্তু স্কুল খুলে যাওয়ায় এখন বখাটেদের কারণে স্কুলে যাওয়া বন্ধ করে দিতে হবে।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, আমরা ইভটিজিং বন্ধে বিভিন্ন স্কুল-কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সভা করেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। ছাত্রীরা যেন নির্ভয়ে স্কুল-কলেজে যেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান।
আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/ এসডিপি
আইনিউজ ভিডিও
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























