ঢাকা, শনিবার ০৪ জুলাই ২০২৬,   আষাঢ় ২০ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৫, ১১ জুন ২০২২
আপডেট: ১৫:৫১, ১১ জুন ২০২২

পারাবত এক্সপ্রেসের বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে

মৌলভীবাজারের শমসেরনগর রেলওয়ে স্টেশনের কাছে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার দুপুর ২ টা ২০ মিনিটের দিকে কমলগঞ্জ, কুলাউড়া ও শ্রীমঙ্গলের ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

এর আগে দুপুর ১ টার দিকে পাওয়ার সার্ভিসের বগি থেকে ট্রেনে আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনার পর থেকে সারাদেশের সঙ্গে সিলেটের ট্রেন যোগযোগ বন্ধ ছিলো। তবে বর্তমানে তা স্বাভাবিক রয়েছে। 

ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স মৌলভীবাজারের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ হারুন পাশা আইনিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুর ২ টা ২০ মিনিটের দিকে পারাবত এক্সপ্রেসের বগির আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আসার পর সারাদেশের সাথে সিলেটের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। 

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও

বৃদ্ধ বয়সে নামাজ পড়তাম, ঘরে বসে খাইতাম, কে খাওয়াবে! 

আলী আমজাদে রিইউনিয়ন

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়