নিজস্ব প্রতিবেদক:
ট্রেনের বগিতে আগুনের ঘটনায় ৭ সদস্যের তদন্ত ঘটনা
মৌলভীবাজারের শমশেরনগরে ঢাকা থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনের বগিতে আগুন লাগার ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি ঘটন করা হয়েছে। আজ শনিবার ১১ জুন দুপুরে ঘটনাস্থল থেকে এ তথ্য আইনিউজকে নিশ্চিত করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
তিনি বলেন, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবদুল হককে প্রধান করে ৭ সদস্যের এই তদন্ত কমিটি ঘটন করা হয়েছে।
শনিবার (১১ জুন) বেলা ১টার দিকে শমসেরনগরের বিমানবন্দর এলাকায় ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনের বগিতে আগুন লাগে। ট্রেনে আগুন লাগার পর শুরতে স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কমলগঞ্জ ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট এবং শ্রীমঙ্গল, কুলাউড়া থেকে আরও দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ট্রেনটির তিনটি এসি বগি পুড়ে গেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সিলেটের সাথে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের রেল চলাচল বন্ধ রয়েছে।
আইনিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























