ঢাকা, শনিবার ০৪ জুলাই ২০২৬,   আষাঢ় ২০ ১৪৩৩

এস আলম সুমন, কুলাউড়া

প্রকাশিত: ১৩:৩৫, ১৪ জুন ২০২২

হাওরে নৌকাডুবি : নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার

তানিম সিদ্দিকী

তানিম সিদ্দিকী

হাকালুকি হাওরের মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা অংশে নৌকাডুবিতে নিখোঁজ তানিম সিদ্দিকী (১৯) নামে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩) জুন বিকেল সাড়ে ৫ টার দিকে নৌকাডুবিতে নিখোঁজ হন তিনি। এর ৪ ঘণ্টা পর রাত সাড়ে ৯টায় হাওর থেকে তানিমের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

তানিম বরমচাল ইউনিয়নের ইটাখোলা গ্রামের তাজুল সিদ্দিকীর ছেলে এবং ভাটেরা স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  সোমবার  দুপুরে তানিম তাঁর বন্ধু স্বজনসহ ৮ যুবক বরমচালের ইটাখোলা থেকে নৌকাযোগে পার্শ্ববর্তী ভাটেরা ইউনিয়নের শাহমীর গ্রামে দাওয়াত খেতে যান। বিকেলে ফেরার পথে হাকালুকি হাওরে তাঁদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় তাঁর সাথে থাকা ৭ জন সাঁতরে তীরে ওঠেন। কিন্তু তানিম হাওরের পানিতে ডুবে নিখোঁজ হন। পরে স্থানীয়দের সাথে নিয়ে তানিমের স্বজনরা নৌকা দিয়ে তাঁকে হাওরে খুঁজতে থাকেন। প্রায় ৪ ঘণ্টা পর রাতে পানিতে তাঁর মরদেহ পাওয়া যায়। 

আরও পড়ুন- শ্রীমঙ্গলে দুই কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত ১

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় মঙ্গলবার সকালে বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিভাবকের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তানিমের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করাহয়েছে।

আইনিউজ/এস আলম সুমন/এসডিপি 

আইনিউজ ভিডিও

চলন্ত ট্রেনে আগুন

রাস্তা পাড়ি দিচ্ছে অজগর, গাড়ি থামিয়ে চালকদের অপেক্ষা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়