Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৪ এপ্রিল ২০২৬,   চৈত্র ২০ ১৪৩২

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২:৫১, ১৫ জুন ২০২২

কমলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মৌলভীবাজারের কমলগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও রাজকান্দি বনরেঞ্জ, সিলেট এর সার্বিক ব্যবস্থাপনায় বুধবার (১৫ জুন) দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক চত্ত্বরে বৃক্ষরোপণের উদ্বোধন করেন ইউএনও।

বনবিভাগ সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলায় এক লক্ষ বৃক্ষের চারা রোপণের অংশ হিসাবে কমলগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে ১৩ হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়।
বনজ, ফলজ ও ঔষধি প্রজাতির ১০ হাজার চারা রাস্তার পাশে ও ৩ হাজার চারা আশ্রায়ণ প্রকল্পে রোপিত হবে। 

বুধবার কমলগঞ্জ উপজেলা প্রশাসনিক এলাকায় আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দীন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার, রাজকান্দি বনরেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. নজরুল ইসলাম সহ অন্যান্যরা।

আইনিউজ/প্রনীত রঞ্জন দেবনাথ/ এসডিপি

 

আইনিউজ ভিডিও 

আলী আমজাদে রিইউনিয়ন

ঝড়ে মারা যায় পাখির ছানা, গাছে বাসা দিলেন পুলিশ অফিসার

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়