মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৩:৩২, ২৫ জুন ২০২২
মৌলভীবাজারে পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
জাতির গৌরবের প্রতীক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে মৌলভীবাজারে নানা আয়োজন ও অনুষ্ঠান পালন করছে জেলা ও উপজেলা প্রশাসন।
শনিবার (২৫ জুন) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে সরকারি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বেলুন উড়ানো, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য নেছার আহমদ, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আজমল হোসেনসহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দসহ রাজনীতিবদেরা, সরকারি কর্মকর্তা-কর্মচারী, এনজিও প্রতিনিধি, কৃষক এবং নানা প্রান্তের মানুষজন উপস্থিত ছিলেন।

এছাড়া বিকাল ৩ টায় পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষ্যে বন্যার্তদের মধ্যে বিশেষ ত্রাণ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে বিশ্বব্যাংক কথিত দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে যাওয়ার পর সংস্থাটিকে অনুসরণ করে আরও তিনটি দাতা সংস্থা পদ্মা সেতুতে অর্থায়ন থেকে সরে যায়। বস্তুত এ সেতু নির্মাণে দেশ ও দেশের বাইরে থেকে এসেছে নানা বাধা। শেষ পর্যন্ত সব ষড়যন্ত্র পেছনে ফেলে স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে পরিণত হয়েছে। নিজেদের উদ্যোগ ও অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের সাহসী পদক্ষেপ বিশ্বে আমাদের সক্ষমতার বিষয়ে নতুন ধারণার জন্ম দিয়েছে। এজন্য এই সেতু আমাদের কাছে স্বপ্নের চেয়েও বেশি কিছু।
আইনিউজ ভিডিও
লাউয়াছড়ায় ঘণ্টায় ২০ কিলোমিটার গতিসীমা
কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)
পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























