মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে জাতীয় শোক দিবস পালিত
প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভাসহ নানা আয়োজনে মৌলভীবাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালিতে হয়েছে।
এতে সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদদ জাকারিয়া, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে মৌলভীবাজারে আলোকচিত্র প্রদর্শনী, ফলের চারা বিতরণ, যুব ঋণের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১০টায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় স্থানীয় সংসদ সদস্যগণ, জেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা পরিষদ, পৌরসভা, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে সদর উপজেলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জেলা ছাত্রলীগ, জেলা তাঁতী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মৌলভীবাজার প্রেসক্লাব, জেলা তথ্য অফিস, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাই স্কুল, কাশিনাথ আলাউদ্দির উচ্চ বিদ্যালয়, হাফিজা খাতুন বালিক উচ্চ বিদ্যালয়, আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়, পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি বিভাগ, বিদ্যুৎ বিভাগ, এলজিইডি, সড়ক ও জনপথ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, আনসার ভিডিপিসহ বিভিন্ন সরকারি দফতর।
- আরও পড়ুন: রক্তাক্ত ১৫ই আগস্ট
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ। এদিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় জনমিলন কেন্দ্রে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ এমপির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমানের সঞ্চালনায় এতে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আইনিউজ/এইচকে/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’
শেখ রাসেলকে নিয়ে লেখা কবিতা- `বিশ্বমানব হতেই তবে` ।। তাওফিকা মুজাহিদ ।। আবৃত্তি ।। EYE NEWS
নয় বছরের মেয়েটি কিভাবে নেভায় একের পর এক আগুন?
ইসলাম ও কুরআনের আলোকে মাতৃভাষা বাংলার গুরুত্ব
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























