ঢাকা, শুক্রবার   ০১ মে ২০২৬,   বৈশাখ ১৮ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৬, ২৭ এপ্রিল ২০২৩

রাজনগর থানায় ৪৮ পিস ইয়াবাসহ আটক ২ 

পুলিশের অভিযানে আটক দুই জন। ছবি- আই নিউজ

পুলিশের অভিযানে আটক দুই জন। ছবি- আই নিউজ

রাজনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের নাম- সুমন রবিদাস (১৯) ও সুবাস রবিদাস (২৮)। 

বুধবার (২৬ এপ্রিল) রাত ১১.৪৫ মিনিটের দিকে রাজনগর থানার এসআই মোহাম্মদ আজিজুল গাফফারের পরিচালিত এক অভিযানে তাদেরকে রাজনগর দারুস সুন্নাত ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে থেকে আটক করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১১.৪৫ ঘটিকার সময়  সঙ্গীয় ফোর্সসহ রাজনগরের টেংরা ইউনিয়নের ডেফলউড়া এলাকার রাজনগর দারুস সুন্নাত ফাজিল ডিগ্রী মাদ্রাসার সামনে থেকে এলাকার আসামিদেরকে আটক করা হয়।

আটককৃতদের দেহ তল্লাশী করে তাদের হেফাজত থেকে ৪৮ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ