Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬,   চৈত্র ৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৮, ৪ মে ২০২৩

‘ফুঁ দিয়ে’ টাকা ছিনতাই মামলার পলাতক আসামি গ্রেফতার 

আটক ‘ফুঁ দিয়ে’ টাকা ছিনতাই মামলার প্রতারক শাহ আলম শাওন। ছবি- আই নিউজ

আটক ‘ফুঁ দিয়ে’ টাকা ছিনতাই মামলার প্রতারক শাহ আলম শাওন। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শাহ আলম শাওন (২৭) নামে আলোচিত ‘ফুঁ দিয়ে’ টাকা ছিনতাই মামলার এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত এই প্রতারক চক্রের মোট ০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (০৪ মে ) রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটের দিকে কমলগঞ্জ থানার রাসটিলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শাহ আলম শাওনকে গ্রেফতার করে পুলিশ। 

পূর্বে গ্রেফতারকৃত আসামিদের দেওয়া তথ্য, গোপন সোর্স এবং তথ্য প্রযুক্তি সহায়তায় এ মামলার পলাতক আসামি শাওনকে গ্রেফতার করা হয়। 

বৃহস্পতিবার (৪ মে) মামলার বাদী রায়না বেগম থানায় এসে গ্রেফতারকৃত আসামি শাহ আলম শাওনকে শনাক্ত ক্নযাচে বলে জানিয়েছে পুলিশ। 

জানা গেছে, গত ১৯ মার্চ দুপুর সাড়ে বারোটার দিকে তারাপাশা সোনালী ব্যাংক টাকা তুলে করে বাড়ীতে ফেরার পথে ছিনতাইর শিকার হন রায়না বেগম নামের একজন। তারাপাশা হাই স্কুল এন্ড কলেজ এর সামনে যাওয়া মাত্রই অজ্ঞাত ৫/৬ জন ব্যক্তি রায়না বেগমকে মোকামের খাদিম পরিচয় দিয়ে নগদ ৫১,০০০/- টাকা ফুঁ দিয়ে (কেরামতি করে) দ্বিগুন করে দিবে বলে সু-কৌশলে প্রতারনা করে টাকা নিয়ে পালিয়ে যায়। 

এ ঘটনায় গত ২২ মার্চ রাজনগর থানায় অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী। পরে রাজনগর থানার বিশেষ অভিযানে এই ঘটনায় জড়িত সালাউদ্দিন(৪৩), আব্দুল মুসলিম(৪২) এবং মো. আনোয়ার মিয়া (৩৪) নামে ৩ জনকে গ্রেফতার করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়