শ্রীমঙ্গল প্রতিনিধি
শ্রীমঙ্গলে শেষ হলো সরকারি কলেজের বার্ষিক সাহিত্য-সংস্কৃতি
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিল্পী ও বিচারক, অতিথিরা। ছবি- প্রতিনিধি
শ্রীমঙ্গল সরকারি কলেজের বার্ষিক সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ৮, ৯ ও ১০ মে তিন দিন ব্যাপী কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কলেজের শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এবছর প্রতিযোগিতার বিষয় ছিল কেরাত, হামদ/নাত, নির্ধারিত বক্তৃতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ, বাংলা রচনা প্রতিযোগিতা, বাংলা কবিতা আবৃত্তি (স্বরচিত নির্বাচিত), ইংরেজি বক্তব্য প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা (একক), তাৎক্ষণিক অভিনয়, উচ্চাঙ্গ নৃত্য ও লোক নৃত্য। রবীন্দ্র সংঙ্গীত, নজরুল সঙ্গীত, দেশাত্মবোধক গান, উচ্চাঙ্গ সংগীত, লোক সংঙ্গীত (ভাওয়াইয়া ভাটিয়ালী, পল্লীগীতি, লালনগীতি) ও জারীগান (দল ভিত্তিক)।
তিন দিন ব্যাপী বার্ষিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর রফি আহমদ চৌধুরী ও শিক্ষক পরিষদের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ।
সভাপতিত্ব করেন সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা পরিচালনা কমিটির আহ্বায়ক মো: শোমসের আলী।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























