Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ১৫ মার্চ ২০২৬,   ফাল্গুন ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৫, ১৯ মে ২০২৩

মৌলভীবাজারে কৃষি গবেষণা সম্প্রসারণ পর্যালোচনা কর্মশালা

সিলেট অঞ্চলে অনাবাদি জমি কৃষির আওতায় আনার লক্ষে আঞ্চলিক গবেষণা সম্প্রসারণ ও কর্মসূচী প্রনয়ণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। স্মার্ট বাংলাদেশে স্মার্ট কৃষি উদ্ভাবনের উদ্দেশ্যে সিলেটের বিভিন্ন অঞ্চলে অনাবাদি জমিকে কৃষির আওতায় এনে কৃষি উৎপাদন বৃদ্ধি খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে মৌলভীবাজারের আকবরপুর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রে "আঞ্চলিক গবেষণা- সম্প্রসারণ ও কর্মসূচী প্রনয়ণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।  

গত ১৭ ও ১৮ মে  দুই দিনব্যাপী এ কর্মশালায় আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হায়দার হোসেন এর সভাপতিত্বে উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র পরিচালক ড. দেলোয়ার আলম চৌধুরী।  কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ মোশাররফ হোসেন খান।

এতে সিলেট অঞ্চলের বারী, ব্রি বীনা, বারী, ইক্কু গবেষণা, চা গবেষণা ও মৃত্তিকা গবেষণা বিষয়ক বৈজ্ঞানিক কর্মকর্তা সহ কর্মশালায় প্রায় অর্ধশতাধিক কৃষি কর্মকর্তা অংশগ্রহণ করেন। কর্মশালায় অনাবাদি জমি কৃষির আওতায় এনে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য ও পুষ্টি চাহিদা পুরণের লক্ষ্যে বৈজ্ঞানিক কর্মকর্তারা বিভিন্ন মডেল ও গবেষণা রিপোর্ট উপস্থাপন করেন।

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়