মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে যুবলীগের শান্তি সমাবেশ
কেন্দ্রীয় নির্দেশ মেনে মৌলভীবাজার যুবলীগের শান্তি সমাবেশ। ছবি- আই নিউজ
মৌলভীবাজারে কেন্দ্রীয় যুবলীগে নির্দেশে শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। কেন্দ্রীয় নির্দেশ মেনে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে এ সমাবেশ করে মৌলভীবাজার যুবলীগ।
এ উপলক্ষে মঙ্গলবার (২৩ মে) বিকেলে শহরের সেন্ট্রাল রোড থেকে থেকে একটি মিছিল বের হয়। পরে শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাবেক সাংগঠিনক সম্পাদক শেখ রুমেল আহমদ, সাবেক সাংগঠিনক সম্পাদক অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হোসেন ওয়াহিদ সৈকত।
কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনা অনুযায়ী এই শান্তি সমাবেশের আয়োজন করা হয়।
যুবলীগ নেতৃবৃন্দ বলেন, স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবে মৌলভীবাজার যুবলীগ। সকল ষড়যন্ত্র ও অপশক্তিকে প্রতিরোধে মাঠে আছে মৌলভীবাজার যুবলীগ।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























