কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে ১৫পিস ইয়াবাসহ যুবক আটক
ইয়াবাসহ গ্রেফতার যুবক। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (২৮ মে) দিবাগত রাত রাত সাড়ে ১২ ঘটিকার সময় রাত্রীকালীন টহল ডিউটি করাকালীন সময়ে সঙ্গীয় শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কাশী শর্মা, সহকারী উপ পরিদর্শক আকরাম আলী ও অন্যান্য ফোর্সের সহায়তায় গোপন সংবাদে ভিত্তিতে উপজেলার পতঊষার ইউনিয়নের নয়াবাজার এলাকা থেকে পেন্টের পকেট হতে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহ (২২) নামে এক যুবককে আটক করা হয়।
আটক মাসুম বিল্লাহ পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাসুম বিল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়।
রোববার (২৮ মে) সকালে আটক মাসুম বিল্লাহকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























