মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:০৯, ২৮ মে ২০২৩
আজ নিরাপদ মাতৃত্ব দিবস
৮ বছরে ১০ হাজার সফল নরমাল ডেলিভারী করেছেন ডা. ইসমাত জাহান
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ইসমাত জাহান।
চা বাগান ও হাওর পারের দরিদ্র ও দিনমজুর পরিবারের গর্ভবর্তী মায়েদের মাতৃত্বকালীন চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের গাইনী বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ইসমাত জাহান। ইতিমধ্যে তিনি মৌলভীবাজারেই প্রায় ১০ হাজার মায়ের নরমাল ডেলিবারী করেছেন। এর মধ্যে অধিকাংশ চা বাগান ও হাওর পারের দরিদ্র ও দিনমজুর পরিবারের মা।
জানা যায়, ২০১৪ সাল থেকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে গাইনী চিকিৎসক হিসেবে যোগদান করেন ডা. ইসমাত জাহান। এপর্যন্ত উনার আন্তরিকতায় সরকারী এবং প্রাইভেট হাসপাতাল মিলে প্রায় ১০ হাজার নরমাল ডেলিভারী হয়েছে। নরমাল ডেলিভারীর মধ্যে বেশীরভাগ চা শ্রমিক জনগোষ্টি ও হাওর পারের দারিদ্র পরিবারের মায়েরা রয়েছেন।
ডা. ইসমাত জাহান বলেন, একজন মায়ের পূর্বে দুইটা সিজার হয়েছে কিন্তু চলতি মাসে চেষ্টা করে নরমাল ডেলিভারী করেছি। একই অবস্থা ছিল আরেক মায়ের তার পূর্বে ১টা সিজার হয়েছে কিন্তু আমি চেষ্টা করে চলতি মাসেই নরমাল ডেলিভারী করেছি। এতে উভয় পরিবারের সদস্যরা অনেক খুশি হয়েছেন।
মৌলভীবাজারের একটি প্রাইভেট হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর বলেন, আমরা প্রতিদিন অনেক গাইনী চিকিৎসকের সাথে প্রসূতি মায়েদের বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগ করি। কিন্তু ডা. ইসমাত জাহানের মতো আন্তরিক ও বিনয়ী চিকিৎসক কম পেয়েছি। তিনি সবসময় নরমাল ডেলিভারী করার চেষ্টা করেন। বিশেষ করে গরীব রোগীদের আন্তরিকতার সাথে চিকিৎসা দেন তিনি।
ডা. ইসমাত জাহান আরো বলেন, আমার নৈতিক দায়িত্ববোধ থেকেই আমি নরমাল ডেলিভারীর চেষ্টা করি।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক বলেন, আমাদের হাসপাতালের ডা. ইসমাত জাহান সহ সকল গাইনী চিকিৎসকরা দায়িত্বের প্রতি আন্তরিক। তবে ডা. ইসমাত জাহান ব্যতিক্রম কিছু করার চেষ্টা করেন।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
























