ঢাকা, সোমবার   ০৪ মে ২০২৬,   বৈশাখ ২১ ১৪৩৩

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৪৮, ২৭ জুন ২০২৩

মৌলভীবাজারে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আটক 

আটক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ছবি- আই নিউজ

আটক আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশের অভিযানে আছকির আলী নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সক্রিয় সদস্য আটক হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

আজ মঙ্গলবার (২৭ জুন) ভোরে উপজেলার শরীফপুর ইউনিয়নের বাঘজুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুলাউড়া থানা পুলিশ। 

আটক আছকির ইউনিয়নের বাঘজুর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ওসি মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে এএসআই তপন দেব ও তাজুল ইসলামসহ পুলিশের একটি দল শরীফপুর ইউনিয়ন এলাকায় এক অভিযান পরিচালনা করেন। ইউনিয়নের বাঘজুর থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আছকির আলীকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ওসি মো. আব্দুছ ছালেক জানান, পলাতক আসামি ও আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য আছকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতির ৭টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ