Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ০৭ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৯:০১, ২৫ জুলাই ২০২৩

কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহে র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত

মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‍্যালি। ছবি- আই নিউজ

মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‍্যালি। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’। 

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে কুলাউড়া উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের আয়োজনে ও এনজিও সংস্থা হীড বাংলাদেশ’র সহযোগিতায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়।

উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবু মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।

অনুষ্ঠানে বক্তব্য দেন কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ, হীড বাংলাদেশ সিলেট অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দীল ইসলাম প্রমুখ। 

এসময় হীড বাংলাদেশের কুলাউড়া শাখার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন, কৃষি কর্মকর্তা সোহেল সিকদার সহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, মৎস্য চাষী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়