Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৭ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ৫ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৯, ২৬ জুলাই ২০২৩
আপডেট: ১৪:৪২, ২৬ জুলাই ২০২৩

শ্রীমঙ্গলে রেল লাইনে হাত বিচ্ছিন্ন অবস্থায় এইচএসসি শিক্ষার্থীর লা শ উদ্ধার

শ্রীমঙ্গল রেল স্টেশন। ফাইল ছবি

শ্রীমঙ্গল রেল স্টেশন। ফাইল ছবি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেল লাইনের উপর থেকে এইচএসসি পরীক্ষার্থীর শান্ত দেবনাথ (২০) এর লা শ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ। 

মঙ্গলবার (২৫ জুলাই) রাতে শহরের ভানুগাছ সড়কের আউটার সিগনাল এলাকার রেল লাইন থেকে তার লাশ উদ্ধার করা হয়। ছেলেটির লা শ রেল লাইনের উপরে পড়ে ছিল। তার দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন ছিল।

শান্ত দেবনাথ রাজনগর উপজেলার রাজনগর গ্রামের নিখিল দেবনাথের ছেলে। সে মৌলভীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সে সরকারি কলেজের চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী।

শ্রীমঙ্গল রেলওয়ে থানার এসআই রকিবুল ইসলাম বলেন, কীভাবে মৃত্যু হলো তা এখনি নিশ্চতভাবে বলা যাচ্ছে না, তদন্তের পর সবকিছু বলা যাবে। লা শ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি, ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠাবো।

শেষ খবর পাওয়া পর্যন্ত লা শ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়