Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৬ মার্চ ২০২৬,   ফাল্গুন ২২ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪০, ২৮ জুলাই ২০২৩

গার্লস গ্রুপ অব মৌলভীবাজার গেট টুগেদারের জমকালো মিলনমেলা

গার্লস গ্রুপ অব মৌলভীবাজার গেট টুগেদারের জমকালো মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৮ জুলাই) মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেল এন্ড রেস্টুরেন্টে তিনশতাধিক নারী অংশগ্রহণ করেন।

ঝর্না চৌধুরী সঞ্চালনায় ও লুবনা চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র ফজলুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন নারী নেত্রী নূরজান সুয়ারা, মৌলভীবাজার পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর সালেহ আহমদ পাপ্পু প্রমুখ।  বিভিন্ন স্থান থেকে আসা নারীদের অংশগ্রহণে অনুষ্ঠানস্থল মুখরিত হয় উঠে। ছিলেন প্রবাসীরাও। খাবার-দাবার ও মনোজ্ঞ সাংস্তৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলে।

জানা গেছে, গার্লস গ্রুপ অব মৌলভীবাজার গেট টুগেদার সংগঠনটি ২০১২ সালে জন্ম লাভ করে। পরবর্তীতে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও আর্তমানবনায় সেবায় কাজ করে আসছে। 

আইনিউজ/ইউএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়