মৌলভীবাজার প্রতিনিধি
শ্রীমঙ্গলে ডিবির কাছে ইয়াবাসহ আটক ১
ডিবি পুলিশের কাছে আটকের পর রুবেল মিয়া। ছবি- RMB
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৭০ পিস ইয়াবাসহ একজন আটক হয়েছে। আটক মাদক ব্যবসায়ীর নাম রুবেল মিয়া (২৫)।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গলের জানাউড়া এলাকা থেকে রুবেলকে আটক করা হয়।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে শুক্রবার রাত ৯ টার দিকে এসআই আজিজুর রহমান নাইমের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল উপজেলার ৬ নং আশিদ্রোন ইউনিয়নের জানাউড়া (করইতলা) এলাকায় অভিযানে যান। ওই এলাকার জানাউড়া-সিন্দুরখান সড়কের পাশে একটি লেবু বাগানের সামনে থেকে রুবলকে আটক করা হয়।
এসময় রুবেল মিয়ার লুঙ্গির কোছা থেকে একটি নীল রঙের পলিথিনের প্যাকেট থেকে ১৭০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
-
লাউয়াছড়া বনে ও বাইক্কা বিলে জেলা পুলিশের সাইনবোর্ড স্থাপন
-
কুলাউড়ায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার; শালা-দুলাভাই গ্রেপ্তার
আটক রুবেল মিয়া শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া (করইতলা) গ্রামের আসলম মিয়ার ছেলে বলে জানিয়েছে ডিবি।
এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, মাদক ক্রয়-বিক্রয় চলছে এমন সংবাদে পুলিশ অভিযান চালায় এবং সেখান থেকে একজনকে আটক করা হয়। আটক রুবেল মিয়া ও পলাতক এক ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ১০ (ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























