কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
কমলগঞ্জে পুলিশের ওপর হা ম লা র ঘটনায় আটক ৪
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের ওপর হা ম লা র ঘটনায় বিএনপির ৪ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) ভোরে উপজেলার আদমপুর, শমশেরনগর ও শ্রীমঙ্গল রেল স্টেশন থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- খলিল মিয়া (৩২), শাহিন মিয়া (৪২), আজিম উদ্দিন (৩৪) ও প্রণব বৈদ্য (৪০)।
বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আদমপুর ইউনিয়নের নইনারপার বাজারে ছাত্রদলের নেতা ফয়সাল আহমেদের বাসায় বিএনপির নেতা-কর্মীদের এক বৈঠকে ধাওয়া করে পুলিশ।
এ সময় বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন বলে অভিযোগ পুলিশের। এতে পুলিশের চারজন সদস্য আহত হয়েছেন।
এ ঘটনায় গত শুক্রবার পুলিশ বাদী হয়ে ১২ জনকে আসামি করে ও অজ্ঞাত ৩৪-৪০ জন আসামি করে কমলগঞ্জ থানায় মামলা করেছে।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























