মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০২৪
মৌলভীবাজারে ওয়াপদা রোডে সড়ক দুর্ঘটনায় নি হ ত ১
দু র্ঘ ট না য় নি হ ত জনি হায়দার।
মৌলভীবাজার সদর উপজেলার ওয়াপদা সড়কে এক ম র্মা ন্তি ক সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নি হ ত মোটরসাইকেল আরোহীর নাম জনি হায়দার (৪৫)।
আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে শহরের ওয়াপদা সড়কে সোনা ভবনের সামনে এই ঘটনাটি ঘটে।
জানা গেছে, নি হ ত জনি হায়দার মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে মোটরসাইকেলে করে কোর্ট এলাকায় যাওয়ার পথে সোনা ভবনের সামনে এলে জনির সাইকেলের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী জনি হায়দার। এসময় তাঁর সঙ্গে আরেক যাত্রী থাকলে তিনি আহত হননি।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম আই নিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মডেল থানার ওসি।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























