ঢাকা, বুধবার ২৪ জুন ২০২৬,   আষাঢ় ১০ ১৪৩৩

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৮, ৯ মার্চ ২০২৪
আপডেট: ২০:২৯, ৯ মার্চ ২০২৪

শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে গণিত উৎসবে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিজয়ী শিক্ষার্থীকে মেডেল পরিয়ে দিচ্ছেন কথা সাহিত্যিক জাফর ইকাবাল। ছবি- আই নিউজ

বিজয়ী শিক্ষার্থীকে মেডেল পরিয়ে দিচ্ছেন কথা সাহিত্যিক জাফর ইকাবাল। ছবি- আই নিউজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছে গণিত উৎসব ২০২৪। শনিবার (৯ মার্চ) সকাল ১১টায় মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার প্রায় আড়াই হাজার শিক্ষার্থী এই গণিত উৎসবে অংশ গ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বরেণ্য লেখক ও পদার্থবিদ ড. মুহাম্মদ জাফর ইকবাল। 

অনুষ্ঠানে উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্রগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, চট্রগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইফতেখার মনির, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানু লাল রায়, লোকসংস্কৃতি গবেষক ও প্রাবন্ধিক বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত সুমন কুমার দাশ, বাতিঘর প্রকাশনার প্রকাশক দীপংকর দাশ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)  আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জগৎজ্যেতি ধর শুভ্র।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

গণিত উৎসব শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মেডেল, সনদপত্র বিতরণ করেন অতিথিরা।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ