রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
রাজনগরে ৩ দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ
ছবি- আই নিউজ
মৌলভীবাজারের রাজনগরে ৩ দিনব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্প এর আওতায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয় মঙ্গলবার থেকে বৃহস্পতিবার (২১ মার্চ) পর্যন্ত এ প্রশিক্ষণ দেয়।
দুইটি দলে রাজনগর উপজেলার মোট ৩০ জন শিক্ষক, ইমাম, পুরোহিত, উপ সহকরী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারী, মহিলা বিষয়ক অধিপ্তরের মাঠ পর্যয়ের কর্মচারী, এনজিও প্রতিনিধি এবং ৩০ জন কৃষাণ-কৃষাণী এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে সামপনী অনুষ্ঠানে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয় বৈজ্ঞানিক কর্মকর্তা ও অঞ্চল প্রধান মো. মুশফিকুছ সালেহীনের সঞ্চালনায় সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ শামছুদ্দিন আহমদ।
এতে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।
প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল আমিন, বারটানের সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নূরুন নবী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. প্রিয়নাথ কর সহ প্রাণিসম্পদ ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























