মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন
বিজয়ী প্রতিযোগীর হাতে পুরস্কার তোলে দিচ্ছেন অতিথিরা। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) উপজেলার পতনঊষার ইউনিয়নের জুনাকি কমিউনিটি সেন্টারে সেক্রিফাইস গ্রুপ পতনঊষারের আয়োজনে দুই দিনব্যাপী এ হিফজুল কুরআন প্রতিযগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুফতি মশাহিদ ক্বাসেমীর সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশন সিলেট বিভাগের উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম এ ওহাব, পতনউষার ইউপির সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ চৌধুরী, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক প্রমুখ।
প্রতিযোগীতায় বিজ্ঞ বিচারকদের বিবেচনায় প্রথম স্থান অর্জন করেছে হাফিজ রুহুল আমিন। দ্বিতীয় স্থান হাফেজ সিয়াম আহমদ এবং তৃতীয় স্থান অধিকার করেন হাফেজ মাসরুল হোসাইন।
দুই দিনব্যাপী এই হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২৫টি প্রতিষ্ঠানের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের নগদ অর্থ, ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























