Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৭, ৪ এপ্রিল ২০২৪

মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, কুলাউড়ায় ৩ দোকানে জরিমানা

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রিসহ নানা আইনভঙ্গের অভিযোগে তিনটি দোকানে জরিমানা করে আদায় করা হয়েছে। এক অভিযানে এসব দোকানে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার ব্রাহ্মণবাজারসহ  বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকানে অভিযান চালানো হয়। অভিযানে সহযোগিতা করে কুলাউড়া থানার পুলিশ ফোর্স।

অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য পণ্য বিক্রয় করা, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে মূল্য, উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণে তারিখ উল্লেখ না থাকা, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ব্রাহ্মণবাজার অবস্থিত সেফুল উদ্দিন চৌধুরী স্টোরকে ৫ হাজার টাকা, পলাশ এন্ড প্রকাশ মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, শ্রীলক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

অভিযানের ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম জানান, অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। খাদ্যপণ্যের মান নিশ্চিত ও ভোক্তার অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।  

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়