Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৮ মার্চ ২০২৬,   ফাল্গুন ২৩ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ৭ এপ্রিল ২০২৪

কমলগঞ্জে ঈদের শপিং নিয়ে মায়ের উপর রাগ করে কিশোরীর আ ত্ম হ ত্যা

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঈদগাহ টিলা গ্রামে ঈদের নতুন কাপড়ের জন্য মায়ের উপর রাগ করে রিমা আক্তার নামে এক কিশোরী (১৬) আ ত্ম হ ত্যা করেছে বলে জানা গেছে। 

শনিবার (৬ এপ্রিল ) রাতে মাগরিবের নামাজের পরই এ ঘটনা ঘটে। নি হ ত কিশোরী ওই এলাকার নাজির মিয়ার ছোট মেয়ে।

নি হ ত কিশোরীর বাবা নাজির মিয়া বলেন, গত শুক্রবার কিশোরীর মা পরিবারের সবার জন্য বাড়িতে ফেরিওয়ালার কাছ থেকে কাপড় কিনে নেন। কিন্তু, ওই কিশোরী মেয়ে (রিমা আক্তার) বায়না ধরে শহরে মার্কেট থেকে ঈদের কাপড় কিনার। এ নিয়ে মায়ের উপর রাগ করে শনিবার রাতে ঘরে থাকা কীটনাশক খেয়ে আ ত্ম হ ত্যা করেছে।

ঘটনার খবর পেয়ে শনিবার রাতেই শমশেরনগর ফাঁড়ির পুলিশ নি হ ত কিশোরীর লা শ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে আসে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার সকালে নি হ তে র লা শ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়