Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪০, ১৮ এপ্রিল ২০২৪

হাকালুকি হাওরে বজ্রপাতে মহিষের মৃ-ত্যু

বৃষ্টি শেষে কৃষক রহম আলী মহিষের খোঁজ নিতে গিয়ে দেখেন মহিষটি ম রা অবস্থায় পানিতে পড়ে আছে।

বৃষ্টি শেষে কৃষক রহম আলী মহিষের খোঁজ নিতে গিয়ে দেখেন মহিষটি ম রা অবস্থায় পানিতে পড়ে আছে।

হাকালুকি হাওরের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা অংশে বজ্রপাতে কৃষকের ১টি মহিষের মৃ-ত্যু হয়েছে বলে জানা গেছে। বুধবার (১৭ এপ্রিল) সকালে হাওরের ফুট বিলে মহিষটি মারা যায়।

স্থানীয় কৃষকরা জানান, কৃষক রহম আলী মহিষ ও কৃষি কাজ করে জীবনজীবিকা নির্বাহ করেন। এটাই তার আয়ের একমাত্র সম্বল। প্রতিদিনের ন্যায় বুধবার সকালে বাড়ি থেকে মহিষটি নিয়ে হাকালুকি হাওরের ফুট বিল এলাকায় খাবারের জন্য দেন। কিছুসময় পর বৃষ্টি ও ঝড় আসে। বৃষ্টি শেষে কৃষক রহম আলী মহিষের খোঁজ নিতে গিয়ে দেখেন মহিষটি ম রা অবস্থায় পানিতে পড়ে আছে। মহিষটির বাচ্চা রয়েছে। 

মহিষের মালিক কৃষক রহম আলী বলেন, ৪দিন আগে মহিষের বাচ্চা সহ ২ লক্ষ টাকা পাইকার দাম করেছিল। আরও বাড়তি টাকা পাওয়ার আসায় বিক্রি করিনি। মহিষটি মা রা যাওয়ায় আমি বড় ধরনের ক্ষ তি র সম্মুখীন হয়েছি।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। ক্ষতিগ্রস্থ কৃষককে সরকারিভাবে সহযোগিতা করার চেষ্টা করা হবে। 

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়