ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৭, ২৩ এপ্রিল ২০২৪
আপডেট: ১৫:৫২, ২৩ এপ্রিল ২০২৪

মৌলভীবাজারে কামাল হোসেনের প্রার্থীতা বৈধ, তাজুল ইসলামের প্রক্রিয়াধীন

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থী। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থী। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে দ্বিতীয় দফায় আগামী ২১মে অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। এ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলা থেকে মোট ৮ জন মনোনয়ন দাখিল করেছেন। এরমধ্যে মঙ্গলবার মনোনয়ন যাচাইবাচাই শেষ হয়েছে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার আব্দুস সালাম মনোননয়ন যাচাইবাচাই শেষে প্রার্থীতা ঘোষণা করেছেন। 

এতে সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মো. কামাল হোসেনের প্রার্থীতা বৈধ ঘোষিত হয়েছে। অপরিকে, তাঁর প্রতিপক্ষ চেয়ারম্যান পদে মো. তাজুল ইসলাম তাজের মনোনয়ন মামলা জটিলতায় স্থগিত রাখা কহয়েছে। 

মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এই মনোনয়নপত্র যাচাইবাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়