মৌলভীবাজার প্রতিনিধি
মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রি, কমলগঞ্জে ভোক্তার অভিযান
অভিযানে মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে পণ্য বিক্রিসহ নানা অভিযোগে একাধিক দোকানে অভিযান চালিয়ে জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়। অভিযানে ২১ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) কমলগঞ্জ উপজেলার শমসেরনগর, ভিতর বাজারসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। এসময় তাঁকে সহযোগিতা করে শমসেরনগর পুলিশ ফাঁড়ির ফোর্স।
অভিযানে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা না রাখা, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে খাদ্য পণ্য বিক্রয় করা, ক্রেতা সাধারণকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ভিতর বাজারে অবস্থিত বিছমিল্লাহ মসলা প্রোডাক্টসকে ২০ হাজার টাকা, শমসেরনগর বাজারে অবস্থিত মদন এন্ড ব্রাদার্সকে ১ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
ভোক্তার মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২১ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।
আই নিউজ/এইচএ
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার

























