ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬,   বৈশাখ ৯ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৯:৫১, ২৯ এপ্রিল ২০২৪

মৌলভীবাজারে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ২ জন আটক 

পৃথক দুই অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ী। ছবি- RMB

পৃথক দুই অভিযানে আটক দুই মাদক ব্যবসায়ী। ছবি- RMB

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং কুলাউড়া থানা পুলিশের পৃথক দুই বিশেষ অভিযানে ২১৭ পিস ইয়াবাসহ সোহেল মিয়া (৩৫) এবং তাজ উদ্দিন (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। 

রোববার (২৮ এপ্রিল) শ্রীমঙ্গলে তপস্বীপাড়া এলাকায় মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার একটি দল অভিযান পরিচালনা করে সোহেল মিয়াকে আটক করে। এসময় সোহেল মিয়াকে তল্লাশি করে তার কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

আটককৃত সোহেল মিয়া শ্রীমঙ্গলের তপস্বীপাড়া এলাকার আ. রহিমের ছেলে। 

অপরদিকে, একইদিন (রোববার) সন্ধ্যায় কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে কুলাউড়া থানাধীন জয়চন্ডী ইউনিয়নের গাজীপুর বাজার এলাকা থেকে ১০২ পিস ইয়াবাসহ তাজ উদ্দিনকে আটক করা হয়। 

গ্রেফতার হওয়া তাজ উদ্দিন কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মৌলভীগাঁও এলাকার উস্তার উদ্দিনের ছেলে বলে জানিয়েছে ডিবি পুলিশ।  

মাদক উদ্ধারের এ দুই ঘটনায় শ্রীমঙ্গল ও কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়