Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৮ ফেব্রুয়ারি ২০২৬,   ফাল্গুন ১৫ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার

প্রকাশিত: ১৬:৩৪, ১ মে ২০২৪
আপডেট: ১৯:০১, ১ মে ২০২৪

মৌলভীবাজারে চলছে কারিগরী ও বৃত্তিমূলক সপ্তাহ ২০২৪, জব ফেয়ার 

ছবি- আই নিউজ

ছবি- আই নিউজ

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটে চলছে কারিগরী ও বৃত্তিমূলক সপ্তাহ ২০২৪। এ উপলক্ষে পলিটেকনিক ইন্সষ্টিটিউটে আয়োজন করা হয়েছে সেমিনার এবং স্বাক্ষর অনুষ্ঠানসহ সপ্তাহব্যাপী নানা ইভেন্ট। 

গত রোববার (২৮ এপ্রিল) জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম কারিগরী শিক্ষা সপ্তাহের কার্যক্রম উদ্বোধন করেন। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। 

গত মঙ্গলবার (৩০ এপ্রিল) আয়োজনের অংশ হিসেবে সকাল ১১টায় ইনস্টিটিউটে সেমিনার ও  ইনস্টিটিউট-ইন্ডাস্ট্রি (MOU) স্বাক্ষর করা হয়। 

এতে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট-এর ব্যবস্থাপক প্রকৌশলী মো. শফিকুল ইসলাম। 

সেমিনারে ৪র্থ শিল্প বিপ্লব ও আমাদের প্রস্তুতি বিষয়ের উপর পেপার উপস্থাপন করেন মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান প্রকৌশলী মোহাম্মদ নাহিরুল ইসলাম। 

এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর, রাজনগর ও জুড়ী উপজেলার তৈমুস আলী সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষগণ যথাক্রমে প্রকৌশলী সেলিম আলম সরকার, প্রকৌশলী মুহাম্মদ আজহারুল ইসলাম  ও প্রকৌশলী সমীর কুমার ভৌমিক। 

কম্পিউটার টেকনোলজির ইন্সট্রাক্টর এস এম ফাত্তাহ তুহিনের সঞ্চালনায় সেমিনারে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শিল্প-কারখানার প্রতিনিধি, সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের দপ্তর প্রধান, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষক, টিভি, বেতার ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন কারিগরি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরএসি টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান প্রকৌ. জহিরুল ইসলাম। অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নোত্তর ও তথ্য বিশ্লেষণ করেন ফুড টেকনোলজির চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান মোহাম্মদ আশরাফুজ্জামান। 

সেমিনারে রেপোটিয়ারের দায়িত্ব পালন করেন কম্পিউটার টেকনোলজির ইন্সট্রাক্টর মো. সোহেল মিয়া ও নন-টেক বিভাগের ইনস্ট্রাক্টর মো. ইসতিয়াক আহমেদ।

বৃহস্পতিবার (০২ মে) পলিটেকনিক অডিটরিয়ামে সমাপনি অনুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে সপ্তাহের কার্যক্রম সমাপ্ত হবে। 

আই নিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়